
মোঃ রাসেল শেখ, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,নলডাঙ্গা উপজেলা শাখার ক্যাবের সভাপতি রানা আহমেদ,সাধারন সম্পাদক এমএম আরিফুল ইসলাম, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু,নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য