
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : স্মৃতির আলোয় শোকের অশ্রুভেজা এক আবেগময় আয়োজনে গোলাম মাওলার শোক সভা- দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জীবন ও কর্ম নিয়ে মূল্যায়ন আর স্মৃতিচারণা করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকে ।
সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মাওলার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইউসুফ, ডেপুটি কমান্ডার মোস্তফা মিয়া, আব্দুল গোরফান,সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার, প্রেস ক্লাব সভাপতি খোরশেদ আলম, নাটেশ্বর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ। সোনাইমুড়ীতে গোলাম মাওলার শোক সভা- দোয়া মাহফিল

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য