হোম » সারাদেশ » সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি উপজেলা প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত সাব্বির রাজশাহীর বোয়ালিয়ার শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উওরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, প্র্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় বা হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!