
আঃ খালেক মন্ডল : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা পদক কমিটির সভাপতি কাজী নাহিদ রসুল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পদক কমিটির সদস্য সচিব হারুনর রশিদের সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে (২৭ সেপ্টেম্বর) তথ্য জানানো হয়েছে।
আব্দুল লতিফ প্রধান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ সাংবাদিক শাহ আলম সরকার সাজু, আঃ খালেক মন্ডল,সমাজ সেবক ইমরান হোসেন তাকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান