
মোঃ মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রান্না করা খাবার ও ত্রান বিতরণ করা হয়েছে।
গত তিনদিনের ভারী বর্ষণে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ঘর-বাড়ী ডুবে গেছে। অসহায় পরিবারের লোকজন আশ্রায় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সোমবার (২৫ সেপ্টেম্বর) শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে রান্না করা খাবার ও ত্রান বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও নির্বাহী কর্তকর্তা মীর আল কামাহ্ তমাল। এসময় ফুলবাড়ী শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ও ওসি তদন্ত মো. সফিকুল ইসলাম ইউপি সদস্য/সদস্যাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা