
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে কোরবান আলী (৪০) নামের এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাইগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে কোরবান আলীসহ ৫/৬ জন মিলে বর্শি দিয়ে মাছ ধরার জন্য পাশ্ববর্তী মরাগাঙ্গী খালের খরখরিয়া ব্রীজ সংলগ্ন স্থানে যান। সেখানে আগে থেকেই একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল।
গাছের নিচে বসে মাছ ধরার একপর্যায়ে মৌচাকের অনেকগুলো মৌমাছি দল বেধে কোরবান আলীকে কামড় দেয়। এ সময় তার ডাকচিৎকারে সঙ্গীয়রা আগুনের সাহায্যে কোরবান আলীকে উদ্ধার করে প্রথমে নন্নী হাসপাতালে আনেন।
পরে অবস্থার অবনতি দেখে কোরবান আলীকে সেখানকার চিকিৎসক পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কোরবান আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। তার একজন কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন