হোম » সারাদেশ » নবীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাঙ্গরা রমজান মোল্লা মসজিদ মাঠে জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ আলী আকবর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাইফুর রহমান সোহেল, মোশাররফ হোসেন সরকার, নজরুল ইসলাম নজু, সফিকুর রহমান, জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, হারুন অর রশিদ, আবুল হোসেন তনু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!