হোম » সারাদেশ » কাজিপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে জাইকা-ইউডিপির অর্থায়নে বেঞ্চ বিতরণ 

কাজিপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে জাইকা-ইউডিপির অর্থায়নে বেঞ্চ বিতরণ 

আমিনুল,কাজিপুর প্রতিনিধিঃ জাইকা-ইউজিডিপির অর্থায়নে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮৮ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। ১২ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হলে স্মার্ট বাংলাদেশের অগ্ৰযাত্রা সহজ হবে, বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও মান উন্নয়নে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জিএম তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম), উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আরডি হাইস্কুলের প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রমূখ।
জাইকা প্রতিনিধি আবদুল্লাহ জানান,  ৫ম পর্যায়ে ১২ আগষ্ট উপজেলার ১৯ টি প্রতিষ্ঠানের জন্য ১৮৮ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। এ ছাড়াও সড়ক বাতি এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য হুইল চেয়ার বরাদ্দ রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!