
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় আকরাম শাহ্ (২১) নামের এক যুবককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে পুলিশ উপজেলার জুনিদাহ ইউনিয়নের মসজিদপাড়া থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আকরাম শাহ মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৭ অগষ্ট সোমবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ অগষ্ট) ৮ থেকে ১০ জন যুবক দুপুরের দিকে আকরামকে তুলে নিয়ে যায়। এরপর তারা তাকে হেদায়েত আলীর আম বাগানের একটি গাছে বেঁধে তারা আকরামকে দুই ঘন্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বিকেল চারটার দিকে আকরাম শাহকে তার আত্মীয়র হাতে তুলে দেয়। রাড়িতে নিয়ে আসার পর রাত এগারোটার দিকে আকরামের মৃত্যু হয়। এরপর পুলিশকে খবর দিলে রাত একটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্তরা পলতক রয়েছে।
নিহতের চাচা বিশারত আলি শাহ্ বলেন, মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে ৭ অগষ্ট সোমবার একটি চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে তানজিল, লিখন, হাসিবুল, রাজন,রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, মরদেহ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদেরকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা