
মেহেদী হাসান মামুন: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম গণভবন প্রান্ত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন।
জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় আজ সকালে ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বপ্নের নীড়ের চাবি পেলেন ১৭৩টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের,শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ