
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক বুধবার ৯ই আগষ্ট সারাদেশে ৪ র্থ পর্যায়ের ( ২য় ধাপের) গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সিং মাধ্যমে ২২,১০১ ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম গনভবন থেকে শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় দাগনভূঞা ৫৫ জন ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠান বুধবার ৯ ই আগষ্ট সকালে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা কমিশনার ভূমি মেহেরাজ শাবরীনের সঞ্চালনায় এবং এডিসি মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, মেয়র ওমর ফারুক খান, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, ওসি নিজাম উদ্দিন, অনুষ্ঠানে ঘর পেয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন গৃহহীন সালেহা বেগম, ও বেদে সদ্দার মফিজুর রহমান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পি আরও কর্মকর্তা কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও দাগনভূঞা পৌর আওয়ামীলীগের সভাপতি খায়েজ আহম্মদ, ৬ নং চেয়ারম্যান বেলায়েত উল্ল্যা স্বপন, ৭ নং মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহমদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ, পৌরসভার কাউন্সিলবৃন্দ, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, গৃহহীন পরিবারের উপকারীভোগী সদস্যগণসহ সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘরগুলো আপনাদের, ঘরগুলো যন্ত্র করে রাখবেন, ঘরের চারপাশে জায়গাগুলোও আপনাদের, ঘরের চারপাশে সবজি বাগান, হাস মুরগী পালন, করে নিজেদের নিজেদের জীবিকা নির্বাহ করে ভাগ্যউন্নয়ন করবেন। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই, প্রত্যেকটা মানুষ আশ্রয় পাবে। জীবন জীবিকা পাবে। সমাজের বোঝা হয়ে থাকবে না। নিজের পায়ে সম্মানের সঙ্গে বসবাস করবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দাগনভূঞা আজ থেকে গৃহহীনমুক্ত হল।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ