
মোঃ ইসলাম: ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে৷
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার৷
ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন,বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে কোন ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য সারাদেশে প্রধান বিচারপতির নির্দেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। ১ হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি ও নাস্তার ব্যবস্থা থাকবে । যা বিচার প্রার্থীরা কিনে নিয়ে খেতে পারবেন।
এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন৷

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য