
জাহিদ হাসান: “তামাক নয়, খাদ্য ফলান” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া ভেড়ামারায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার (৩১শে মে) সকাল সাড়ে ১০ টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা চত্বরে র্যালী ও পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালী ও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, ভেড়ামারা প্রসক্লাবের সভাপতি ডা: আমিরুল ইসলাম মান্নান, রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ প্রমূখ।
সভায় বক্তারা, কৃষিকে তামাক নয়, খাদ্য ফলানোর জন্যে উৎসাহিত করতে হবে। মানুষকে তামাকের ক্ষতি কারক দিক সম্পর্কে জানাতে দরকার। বাংলাদেশে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাকের চাষ নিয়ন্ত্রণের জোর দাবী জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ