
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সারের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, সকল প্রকার কৃষি উপকরণের দাম কমানো সহ কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। মিছিল শেষে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ শাখার সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, সাধারণ সম্পাদক মোর্তুজা আলম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিউনিস্ট পার্টির নেতা সতিশ চন্দ্র রায় প্রমূখ।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার