
মারুফ বিল্লাহ রুবেল: শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে সুফিয়া খাতুন(১৮) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) গভির রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
সে উপজেলার ভ‚রুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা গ্রামের নকল আলী ঢালীর কন্যা ও স্থানীয় দরগাহপুর এনডিএস ফাজিলা মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে ভ‚রুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটির রোগগ্রস্থ ও মাথায় সমস্যা ছিল বলে তিনি জানান।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা