
মারুফ বিল্লাহ রুবেল: সাতক্ষীরা শ্যামনগরে ধান ক্ষেতে মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃর্শে নূরুল ইসলাম গাজী(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে এ দূর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার পরানপুর গ্রামে মৃত জিয়াদ আলী গাজীর পুত্র।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আয়ুব আলী জানান, সকালের দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটর সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃর্শে গুরত্বর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী