
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– ভালুকায় শীতার্তদের কম্বল বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান এবং গ্রামীন জনগণের উন্নয়নে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ই জানুয়ারি রবিবার দুপুরে স্বনামধন্য প্রতিষ্ঠান উদ্যোক্তা উন্নয়নে “উদ্দীপন” এনজিও সংস্থার সার্ভিক আয়োজনে মল্লিকবাড়ী উদ্দীপন শাখায় বিভিন্ন এলাকার স্থানীয় সদস্যদের কম্বল ও স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন ময়মনসিংহ জোনের জোনাল ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী,রূপালী ব্যাংক মল্লিকবাড়ী শাখার ম্যানেজার জনার্ধন সরকার,মল্লিকবাড়ী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা ভূঁইয়া,পাচঁগাও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম,উদ্দীপনের কমিউনিটি মেডিক্যাল অফিসার সাবিকুন নাহার মার্জিয়া,উদ্দীপন মল্লিকবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেন,আঞ্চলিক ব্যবস্থাপক আনিছুর রহমান,সাবেক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবু হানিফ ফকির,মোঃ তারিফ হোসেন, সদস্যরা সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল