
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় নতুন একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। ইউনিক ব্লকে নির্মিত দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের জগতপুর কাইয়ুম মসজিদ সড়কটি রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন উদ্বোধন করেন। অনুষ্ঠানে ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নূরুল হুদা, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য রফিকুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা রাশেদ মহাজন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার জগতপুর কাইয়ুম মসজিদ সড়কটি ( ৪৭০) মিটার দীর্ঘ সড়কটি ইউনিক ব্লকে নির্মাণ করা হয়েছে ৷ এ সড়কটির সরকারি অর্থ ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২