
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর উপজেলা অডিটোরিয়ামের সামনে থেকে বিশাল একটি আনন্দ র্যালী বের করেন তারা। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান মঞ্চে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.রাকিব মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন রাতে অনুষ্ঠিত হয় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গত,’শিক্ষা শান্তি প্রগতি’ এই শ্লোগান নিয়ে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”ছাত্রলীগ”প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক