হোম » সারাদেশ » শ্যামনগরে প্রতিবন্ধীদের শীতবস্ত্র প্রদান

শ্যামনগরে প্রতিবন্ধীদের শীতবস্ত্র প্রদান

মারুফ বিল্লাহ রুবেল: সাতক্ষীরার শ্যামনগরে ভুরুলিয়া প্রতিবন্ধী সংস্থার আয়োজনে, সিডিও ইয়ুথ টিম ভুরুলিয়া ইউনিটের সহযোগিতায় ও মালেশিয়া প্রবাসি ইয়াদ আলী মোড়লের অর্থয়নে ভুরুলিয়া ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। 
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় ভুরুলিয়া প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ সৈয়দ আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাফরুল আলম বাবু।
বিশেষ অতিথি ছিলেন সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইরান। এসময় আরো উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগি প্রোগ্রাম অফিসার রুবিনা পারভীন, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, জগবন্ধু কয়াল, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের দপ্তর সম্পাদক জামাল বাদশা, কৈখালী ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ভুরুলিয়া ইউনিটের সদস্য বৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিমের যুগ্ম আহবায়ক গেলাম রব্বানী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!