হোম » সারাদেশ » সীতাকুণ্ডে শিব চতুর্দ্দশী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সীতাকুণ্ডে শিব চতুর্দ্দশী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মোঃ আরিফ হাসান: চট্টগ্রামের সীতাকুন্ডে শিব চতুর্দ্দশী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে তিন দিনব্যাপি শিব চতুর্দ্দশী মেলা-২০২৩ উপলক্ষে আজ বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও শিব চতুর্দ্দশী মেলা কমিটির সভাপতি সাহাদাত হোসেনের  সভাপতিত্বে (১২ই জানুয়ারি) আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার নুরুল আলম দুলাল,সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইউসুফ খাঁন, বার আউলিয়া হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আমির উদ্দীন, মেলা কমিটির সহ সভাপতি প্রেমতুষ দাশ, সাধারণ সম্পাদক  বাবুল কান্তি শর্মা,  অতিরিক্ত সাধারণ সম্পাদক দুলাল দে,পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো,উপজেলার আনসার বিডিপি ফেরদৌস আরা, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ প্রমুখ।
যেহেতু এই মেলায় প্রায় বিশ লক্ষাধিক মানুষের সমাগম, সেহেতু আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে সকলের জান মাল নিরাপত্তা ও শান্তি সৃঙ্খলা বজায় রাখার জন্য প্রস্তুতি গ্রহন করা হয়।এবং মেলায় সকল বিভাগকে  স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য অনুরোধ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!