
চাটখিল প্রতিনিধিঃ পৃথিবীতে যত শিক্ষা রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাই হচ্ছে দীনি শিক্ষা। এমন আলোচনা নিয়ে ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আয়োজন করা হয়েছে ছবক ও অভিভাবক সমাবেশ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শ্রীনগরে ১১ জানুয়ারী (বুধবার) সকাল ১০ টায় ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা নতুন ভবনে আনুষ্ঠানিক ভাবে ছবক দেওয়া হয়েছে।
মাওলানা আবদুল আউয়ালের সঞ্চালনায় মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম, মাওলানা দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন রেজানুর পাটোয়ারী লিটন, মাওলানা আবদুল হক, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা নুর হোসেন, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য