
আবু তারেক বাঁধন: দেশ জুড়ে চলছে শৈত্য প্রবাহ। তীব্র শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে হতদরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এ অবস্থায় দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসুচী হাতে নিয়েছে।
আজ সোমবার (০৯ জানয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ ব্যাংক পীরগঞ্জ এরিয়া শাখার উদ্যোগে হতদরিদ্র (সংগ্রামী) ৩৬৩ জন সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ সময় ঠাকুরগাঁও জোনের জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম , ঠাকুরগাঁও জোনাল অডিট অফিসার মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ এরিয়া ম্যানেজার শাহাদাত হোসেন, প্রেগ্রাম অফিসার আইযুব আলী , পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এন কে রানা , সাংবাদিক কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ মিন্টু, আবু তারেক বাঁধন, লতিফুর রহমান লিমন সহ গ্রামীণ ব্যাংক পীরগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক