
আওয়াজ অনলাইন: আওয়ামী লীগ জাতিকে এদেশ উপহার দিয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের কথা বলে। জনগণের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগকে নিয়ে। বহু ষড়যন্ত্র হয়েছে পদ্মা সেতু ও মেট্টোরেল নিয়ে। নানা রকমের চ্যালেন্ঞ্জ মোকাবেলা করতে হয়েছে। কোনো বাঁধাই আওয়ামী লীগকে ঘায়েল করতে পারে নি।
আজ সোমবার দুুপুরে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রি বলেন, ‘আমার নির্দেশেই মেট্টোরেলের লাইন মতিঝিলের পরিবর্তে কমলাপুর পর্যন্ত বাড়ানো হয়েছে। মেট্টোরেলের প্রযুক্তি অনেক উন্নতমানের। আপনারা দেশের এই সম্পদের প্রতি যত্নশীল হবেন।’
এসময় তিনি আরো বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে। যাতে করে বিমানবন্দর এলাকার যানজট খুব দ্রুত নিরসন করা সম্ভব হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা