
মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে প্রশিকা দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূর্নবাসন কর্মসূচীর পক্ষে প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ডোমার প্রশিকা নিজস্ব হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ পরিচালক কামরুজ্জামান ছামাদের সভাপতিত্বে বিভাগীয় ব্যবস্থাপক মো. আলহাজ উদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উপ পরিচালক কামরুজ্জামান ছামাদ জানান, প্রশিকা ডোমার উন্নয়ন এলাকার দরিদ্র সাতশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আজকে দুইশতজনকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২