
রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ পুকুর খননের অপরাধে শফিকুল ইসলাম বকুল নামে এক জমির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শফিকুল উপজেলার নাইমুড়ি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া, ভেংড়ি, দবিরগঞ্জ এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন।
এসময় নাইমুড়ি মাঠে ফসলি জমি কেটে পুকুর খনন বন্ধ ও জমির মালিককে জরিমানা করেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান ফসলি জমি কেটে পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। কেউ অবৈধ পুকুর খনন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ