
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কমান্ডার স্মৃতি দাবা টুর্নামেন্টের সিজন- ২ আসরের সেরা শাহীনুর আলম সৌরভ। রানার্স আপ হলেন গত আসরের চ্যাম্পিয়ন আল আমিন ভুইঁয়া।
হাতীবান্ধা ক্রীড়া পরিবার উক্ত দাবা টুর্নামেন্টের আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম পল্লবের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও নাজির হোসেন।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, প্রখ্যাত দাবাড়ু প্রভাষক রেদওয়ানুল রহমান রেদু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল, সাবেক ছাত্রলীগ সভাপতি তফিউজ্জামান সোহেল, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু ও দাবা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক ওয়াহেদ মুরাদ লোটাস প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২