
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনার সভার মধ্যে দিয়ে স্থানীয় প্রশাসন দিবসটি পালন করে। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
এ সময় আরোও বক্তব্য রাখেন সাবেক সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপকারভোগী পরিমল রায়, জহুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল রহমান। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গনম্যাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন