
রাকিবুল হাসান রাকিব: ০২ জানুয়ারী,২৩ জয়পুরহাট ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি’র অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে যুব ও কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শহীদ পুলিশ সুপার নজমূল হক পুলিশ লাইন্স হাই স্কুল নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়।
নলেজ ফেয়ার অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা (বাল্য বিয়ে, আদর্শ পরিবার,স্বাস্থ্য সম্মত টয়লেট, জেন্ডার সমতা), কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা-বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, শহীদ পুলিশ সুপার নজমূল হক পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আ:হামিদ সরকার, জেলা শিল্পকলা একাডেমির আর্ট শিক্ষক মিজানুর রহমানসহ অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্প এবং ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মীবৃন্দ ও ইয়ুথগণ।
নলেজ ফেয়ারের উদ্দেশ্য ও প্রকল্প সম্বন্ধে অবহিতকরণ এবং শাহানা কার্টুন প্রদর্শন, সমন্বিত যৌনতা শিক্ষা বিষয়ে আলোচনা করেন অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর।
সভা সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার, মুর্শিদা খাতুন।অতিথিগনের বক্তব্য শেষে ফলাফল ঘোষনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাকিবুল হাসান রাকিব

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক