
মিজানুর রহমানঃ শীতের কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে হালকা উঁকি দিচ্ছে নতুন দিনের সূর্য। মিঠেকড়া নরম রোদে নতুন বইয়ের গন্ধে উচ্ছল-মতোয়ারা লাল-সবুজ নীল কাপড় পরা শিশু শিক্ষার্থীরা।
বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।
রবিবার (০১ জানুয়ারি) জেলার হাতীবান্ধা উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বিদ্যালয় গিয়ে বই বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ।
এসময় বই বিতরণে মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘বই বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বছরের প্রথম দিন থেকে পাঠদানে মনোযোগী করে তোলা হচ্ছে। এর মধ্য দিয়ে বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্য গড়ে তোলা হবে। আর এভাবেই তৈরি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।’

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য