
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন সহোদরকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। রবিবার ( ১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবারচর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন-কুদবারচর গ্রামের জয়নাল মল্লিকের ছেলে হাবিবুর রহমান মল্লিক (৫২),আবদুল কুদ্দুস মল্লিক (৫০) ও ফারুক মল্লিক ( ৪৫)।
পরে আহতদের উদ্ধার করে হাবিবুলকে বরগুনা হাসপাতালে এবং বাকি দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কুদ্দুসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফারুকের কাছ থেকে যানা যায়,গত ইউপি নির্বাচনে প্রতিপক্ষ সহিদ মেম্বার হেরে যাওয়ায় দ্বন্দ্ব হয়। এনিয়ে মামলাও চলমান। নির্বাচনের পর আমার বড়ভাই কুদ্দুস ঢাকায় চলে যান। গতকাল রাতে সে বাড়ি আসে।
আজ সকালে কুদবারচর বাজারে গেলে সহিদ মেম্বারের নেতৃত্বে ৮/১০ জন রামদা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিছিয়ে গুরুতর জখম করে তাকে। পরে খবর পেয়ে আমি ও আমার বড়ভাই তাকে উদ্ধার করতে গেলে তারা আমাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সহিদ খানের কাছে মুঠোফোনে অভিযোগের বিষয় জানতে চাইলে,পরে কথা বলবে বলে লাইনটি কেটে দেয়।
ঘটনার বিষয় মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক