
শিমুল আহমেদ: বর্তমানে নতুন প্রজন্মের কাছে সবচেয়ে আলোচিত নায়িকা পূজা চেরি। তাঁর অভিনিত নতুন মুভি ‘নাকফুল’। এই মুভিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ খ্যাত কণ্ঠশিল্পী রবিউল শুভ ও পূজা।
অদম্য ইচ্ছা শক্তি, মায়ের দোয়া-ভালোবাসায় এই দুইয়ে মিলে আজকের রবিউল শুভ। পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচরা গ্রামের এক গান পাগলের নাম রবিউল শুভ। ছোট বেলা থেকেই গানের প্রতি ছিলো তার গভীর মমত্ববোধ আর তীব্র আগ্রহ। যেখানেই গান হতো সেখানেই ছুটে যেতেন তিনি।
তার গানের প্রতি এমন টান দেখে পরিবারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আজকের রবিউল শুভ হয়ে ওঠার পেছনে তার মায়ের রয়েছে অক্লান্ত পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসা।
আরটিভি আয়োজিত ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পরিচিতি লাভ করেন তিনি। ২০২০ সালে ‘বাংলার গায়েন’ সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া শুভ’র অসাধারণ গায়কীতে তার গাওয়া ‘কলিজা ভুনা’ গানটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে।
তার ‘কলিজা ভুনা’ গানটি স্রোতাদের কাছে এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, এই গানটি এসটিএল টিভি ইউটিউব চ্যানেলে প্রায় ৮০ লক্ষ মানুষ দেখেছে । এছাড়াও কয়েকটি গান রয়েছে এই ইউটিউব চ্যানেলে। যার মোট ভিউ সংখ্যা প্রায় ২ কোটি।
সাফল্যের ধারাবাহিকতায় ফেরারি ফরহাদের কথা ও এসটিএল শামীমের সুরে ‘নাকফুল’ চলচ্চিত্রে প্রথম কণ্ঠ দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজার সাথে।
‘নাকফুল’ চলচ্চিত্রে তাদের গানে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও আদর আজাদ। আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান ছবিটি প্রযোজনা করছেন।
সঙ্গীত শিল্পী শুভ বলেন, প্রথমবারের মত চলচ্চিত্রে কণ্ঠ দিলাম জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজা আপুর সাথে। আমি সত্যিই ভাগ্যবান ফেরারি ফরহাদ ভাইয়ের মতো একজন গুনী গীতিকার ও সুরকারের লেখা গানে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। দুইজনের কণ্ঠে গানটি অসাধারণ হয়েছে। চলচ্চিত্রটি মুক্তি পেলেই দর্শকরা শুনতে পারবে।
সেই সাথে আমি উচ্ছ্বাসিত কারণ আরটিবি আমার নিজের ঘর আর নিজের ঘরের কাজ এভাবে অপ্রত্যাশিত ভাবে এত অল্পসময়ের মধ্যে সিনেমায় গান করার সুযোগ পাবো ভাবিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ