
এম এ রাশেদ: বগুড়ার গাবতলীতে রাতের আঁধারে কৃষক আহসান আলীর আবাদী জমির ফসল কর্তন করেছে দূর্বৃত্তরা।
গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের অন্তর্গত টিওর পাড়া গ্রামের কৃষক আহসান প্রাং কের এক বিঘা জমিতে আলু ও হাইব্রিড মিষ্টি লাউ চাষ করেন প্রতিদিনের ন্যায় বিকাল পর্যন্ত জমির পরিচর্যা করেন নিজ বাড়িতে ফিরে যান।
কৃষক আহসান আলী রোববার (১৮ই ডিসেম্বর) সকালে তাহার ফসলের জমিতে আসলে দেখেন মাঝারি সাইজের আলুর ও লাউ গাছ কে বা কাহারা রাতের আঁধারে গাছ গুলির গোড়া উপড়ে ফেলে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত আহসান বলেন আলু এবং লাউ এই জমি থেকেই প্রত্যেক সেজন্যেই প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করেন। এখন ক্ষতিটা আমি কি দিয়ে পূরণ করব বলে কান্নায় জড়িয়ে পড়েন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান এর সাথে কথা বললে তিনি জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক ক্ষতিগ্রস্ত কৃষক কে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া