
এম এ রাশেদ: বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশালপুর ইউনিয়ন পরিষদে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব এস এম নজরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাব্বির হাসান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাকির হোসেন খাঁন বলেন, তীব্র শীতের আগমনে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় জীবন যাপন করছে। সমাজের এসকল মানুষদের প্রতি এগিয়ে আসার জন্য সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে। দুস্থ মানুষেরা শীতে কষ্ট যেন না করে তার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।
২০২২/২০২৩ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৪০০টি কম্বল ইউনিয়নের গরীব, অসহায়, দরিদ্র, দুস্থ ও বিভিন্ন কওমী মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, বিভিন্ন বাজারের নাইট গার্ড সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মাঝে ৪০০ কম্বল বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ