হোম » অপরাধ-দুর্নীতি » শেরপুরে ধর্ষণ মামলায় হোটেল ব্যবসায়ী আটক 

শেরপুরে ধর্ষণ মামলায় হোটেল ব্যবসায়ী আটক 

 এম এ রাশেদ: বগুড়ার শেরপুরের ধনকুন্ডি এলাকায় হোটেল পরিচারিকাকে ধর্ষণের ঘটনায় গতকাল বুধবার হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৮) কে আটক  করেছে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, ধর্ষিত হওয়া যুবতী উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ তালুকদার পাড়া গ্রামের মৃত জহুরুল তালুকদারের মেয়ে। বাবা মারা যাওয়ার পর সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। সংসারের অভাব অনটনের নিষ্ঠুর কষাঘাতে দিন পার করতে হয়েছে। সংসারের অভাব কিছুটা  হলেও লাঘব করার জন্য সাত মাস আগে একটি হোটেলে পরিচারিকা হিসেবে কাজ নেন।
ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডি এলাকায় হোটেলটির অবস্থান। হোটেলটির নাম ‘সুমাইয়া ড্রাইভার হোটেল’। হোটেল মালিক শহিদুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দৈনিক ২০০ টাকা  মজুরিতে অভাবের সংসারে বেশ ভালোই দিন পার করছিলো মেয়েটি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই হোটেল মালিকের কুনজরে পড়ে যান। হোটেল মালিক শহিদুল ইসলাম তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করে। তাতে ব্যর্থ হলে বিয়ে করবে বলে আশ্বস্থ করে। বিয়ের বিষয় বলাতে মেয়েটি খুব সহজেই বিশ্বাস করে।
এক পর্যায়ে গত ১০ জুন রাত ৮ টার দিকে কৌশলে হোটেল মালিক মেয়েটিকে শয়ন ঘরে ডেকে নিয়ে যায় ও ধর্ষণ করে। এমতাবস্থায় ওই যুবতী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। এমন ঘটনায় মেয়েটি হোটেল মালিক শহিদুল কে বিয়ের জন্য চাপ দেয়।
কিন্তু শহিদুল বিয়ে করতে রাজি হয় না। ফলে মেয়েটি বিপাকে পরে যায়। উপায় না পেয়ে হোটেল পরিচারিকা মেয়েটি স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চায়।  কোন প্রতিকার না পাওয়ায় গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) রাতে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে মেয়েটি।
এ ঘটনায় পুলিশ ধুনকুন্ডির ওই হোটেলে অভিযান চালিয়ে শহিদুলকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার বলেন, ধর্ষণের মামলায় আটক করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!