
মোঃ তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নিউ মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করে।
এসময় মেসার্স সৌখিন স্টোরকে অধিক মুনাফার আশায় আমদানিকারকের ট্যাগ ও মুল্য বিহীন প্রচুর অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০,০০০/- টাকা, মেসার্স খাতুন স্টোরকে একই অপরাধ ও ধারায় ৩,০০০ টাকা জরিমানা করে। এবং মেসার্স পায়েল কালেকশনকে জামা কাপড় বিক্রয়ে অতিরিক্ত মুনাফা করায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ০৫ দিনের জন্য বন্ধ ঘোষণা।
অভিযান পরিচালনা করেন, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় নিউ মার্কেটের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখিত ব্যবস্থার পাশাপাশি বাকিদের সতর্ক করা হয় এবং বৈধ পণ্য বিক্রয়ের পাশাপাশি ন্যায্য লাভে পণ্য বিক্রয় করার বিষয়ে সতর্ক করা হয়। অধিক মুনাফা ও ক্রেতা ঠকানোর ব্যবসা বন্ধের নির্দেশনা দেয়া হয়।
###SSS

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক