
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট থানা পুলিশ রাশেদ সরকার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। মাদক ব্যবসায়ী রাশেদ পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের রফিকুল ইসলামে ছেলে।
ধুনট থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজার রহমান জানান, মাদক ব্যবসায়ী রাশেদ গত বুধবার ৩০ নভেম্বর সন্ধ্যায় ধুনট উপজেলার ভান্ডাবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার পুলিশ অভিযান চালিয়ে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধুনট থানার মাদক দ্রব্য আইনে মামলা দায়ের তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান