হোম » সারাদেশ » নওগাঁয় ৬ বছরের শিশু ইব্রাহিম গুম মামলার রহস্য উদঘাটন লাস উদ্ধার গ্রেফতার ১

নওগাঁয় ৬ বছরের শিশু ইব্রাহিম গুম মামলার রহস্য উদঘাটন লাস উদ্ধার গ্রেফতার ১

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৬ বছরের শিশু ইব্রাহিম গুম মামলার রহস্য উদঘাটন নদী থেকে তার গলিত লাশ উদ্ধার এবং ইব্রাহিম হত্যা মামলার আসামি বুলবুল সোনারকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক গতকাল বিকেল তিনটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ১০ই নভেম্বর জেলার আত্রাই থানার শ্রীধরগুরনই গ্রামের হযরত আলীর প্রথম শ্রেণীতে পড়–য়া একমাত্র ছেলে সন্তান ইব্রাহিম (৬) নিখোঁজ হয়। এ বিষয়ে ১১ই নভেম্বর তারিখে থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করলে পুলিশ শিশুটিকে খুঁজতে শুরুকরে।

নিখোঁজের কয়েকদিন পর রাত্রিবেলা নিখোঁজ শিশুটির বাবার শ্বয়ন কক্ষের জানালা দিয়ে একটি চিঠি ফেলে দেওয়া হয় যাতে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর ২৬ শে নভেম্বর দশটার পর হতে একটি অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে শিশুটির বাবার মোবাইল ফোনে কল করে মুক্তিপণ দাবি করে। এমন অবস্থায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশিদুল হক এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মোঃ গাজীউর রহমান এর নেতৃত্বে আত্রাই থানা পুলিশ শিশু ইব্রাহিমের বাবার বক্তব্য স্থানীয় সোর্স এবং প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় যে একই গ্রামের আব্দুল জলিল সোনারের ছেলে বুলবুল সোনার ঘটনাটি ঘটাচ্ছে পুলিশের একটি টিম বুলবুল সোনার কে আটক করে।

এ বিষয়ে ইব্রাহিমের বাবা হযরত আলী বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে অত্র মামলায় গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় যে আসামি বুলবুল শিশুটিকে মেরে লাশ গুম করে রেখেছে এজন্য তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে এবং রিমান্ডে থাকা অবস্থায় তাকে বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে শিশু ইব্রহিম তার দোকানে বেলুন নিতে গিয়ে পাঁচ ছয়টি বেলুন ফাটাই বুলবুল রাগ করে শিশু ইব্রাহিমকে চলে যেতে বললে সে চলে না গিয়ে আরো বেলুন চাইলে বুলবুল রাগ করে শিশুটির গলা টিপে তাকে হত্যা করে দোকানের পিছনে ছাইয়ের স্তুপের মধ্যে বস্তা বন্দী করে পুঁতে রাখে পরবর্তীতে তাকে বালতিতে করে আত্রাই নদীর ভিতরে পুঁতে রেখে একটি বড় কংক্রিটের ¯øাব দিয়ে চাপা দিয়ে রাখে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!