
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরের সগুনিয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে একটি গাঁজার গাছ সহ গাঁজাচাষী শ্রী সূর্যদেব মন্ডল(৭০) কে আটক করেছে। জানা যায়, উপজেলার বিশঅলপুর ইউনিয়নের সগুনিয়া গ্রামের মৃত সুধীর চন্দ্র মন্ডলের ছেলে শ্রী সূর্য চন্দ্র মন্ডল দীর্ঘদিন গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিল। শেরপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে গত মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করে। এসময় গাঁজাচাষী শ্রী সূর্য চন্দ্র মন্ডল কে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, আটককৃত গাঁজাচাষীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য