হোম » সারাদেশ » খিলপাড়া পশ্চিম বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

খিলপাড়া পশ্চিম বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালী জেলার চাটখিলে খিলপাড়া বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেছে ৩ টি দোকান ক্ষতির পরিমাণ প্রায় ৮-১০ লক্ষ টাকার। শনিবার (১৯ নভেম্বর) ভোর পৌনে ৪ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, শনিবার ভোরে পশ্চিম বাজারের একটি ফার্নিচার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে, এতে আরও দুটি দোকান পুড়ে যায়, এসময় স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে, এবং  ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, আগুনে ৩টি দোকান পুড়ে গেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!