
রাকিবুল হাসান রাকিব জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবিউল ইসলাম (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম হানাইল দিঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
তিনি বলেন নিহত রবিউল ইসলাম সকালে তার বোনকে মোটরসাইকেল নিয়ে শহরে রাখতে যায়।তার বোনকে রেখে ফিরে আসার পথে পাঁচুরচক ও হানাইল গ্রামের মাঝখানে একটি ছোট কালভার্টের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান