
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে জিআর মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে তিন জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির রামপুরা গ্রামের মোজাম্মেল হোসেন ছেলে বুলবুল ইসলাম বুলু (২৮), নসরতপুর বাজারের আকতার হোসেনের ছেলে নাহিদ আলী ওরফে নাদিম হায়দার (৪০) ও ছাতিয়ানগ্রামের বাবলুর ছেলে শাকিল (২৫)। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল শনিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান