
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সুবিদখালী বাজারের বরগুনা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে মরহুম হাদি মাস্টার এর ৫ তলা বিশিষ্ট ভবনের ৪র্থ তলার একটি ইউনিটের ভাড়াটিয়া ঠিকাদার আসলাম হোসেনের ঘরে এ চুরির ঘটনা ঘটে।ঠিকাদার আসলাম হোসেন জানান,শিশু মেয়ে অসুস্থ হয়ে পড়ায় গত ৫ নভেম্বর চিকিৎসার জন্য সপরিবারে ঢাকা যান। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ফিরে বাসায় এসে ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পায়।
ঘরের ভিতরে গিয়ে দেখে সবকিছু এলোমেলোভাবে পড়ে আছে। দুটি আলমারি থেকে নগদ ত্রিশ হাজার টাকা,দুটি স্বর্ণের চেইন,একজোড়া হাতের বালা,একজোড়া কানের দুল,একটি মোবাইল সেট ও একটি দামী ব্রান্ডের হাতঘড়ি চুরি হয়েছে। স্বর্ণ ও নগদ টাকাসহ চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে তিনি জানান। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী