হোম » সারাদেশ » রৌমারীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে  গ্রেফতার ১

রৌমারীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে  গ্রেফতার ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে রৌমারী থানার পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) তার নিজ এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গয়টাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে জাকির হোসেন একই গ্রামের এক প্রবাসির স্ত্রী গৃহবধু (২১) বাড়িতে একাই নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
এসময় কৌশলে জাকির হোসেন ওই ঘরে প্রবেশ করে গৃহবধুর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক জাকির পালিয়ে যায়। পরে মেয়ের জবানবন্দির উপর ভিত্তি করে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ধর্ষক জাকিরকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে। রৌমারী থানার মামলা নং-১৪, তারিখ ১৫ নভেম্বর ২২ ইং।রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক জাকির হোসেনকে গ্রেফতার করে ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯ (১) রুজু করি এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!