প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৫:৫০ পি.এম
মির্জাগঞ্জে বহুতল ভবনের দরজার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সুবিদখালী বাজারের বরগুনা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে মরহুম হাদি মাস্টার এর ৫ তলা বিশিষ্ট ভবনের ৪র্থ তলার একটি ইউনিটের ভাড়াটিয়া ঠিকাদার আসলাম হোসেনের ঘরে এ চুরির ঘটনা ঘটে।ঠিকাদার আসলাম হোসেন জানান,শিশু মেয়ে অসুস্থ হয়ে পড়ায় গত ৫ নভেম্বর চিকিৎসার জন্য সপরিবারে ঢাকা যান। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ফিরে বাসায় এসে ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পায়।
ঘরের ভিতরে গিয়ে দেখে সবকিছু এলোমেলোভাবে পড়ে আছে। দুটি আলমারি থেকে নগদ ত্রিশ হাজার টাকা,দুটি স্বর্ণের চেইন,একজোড়া হাতের বালা,একজোড়া কানের দুল,একটি মোবাইল সেট ও একটি দামী ব্রান্ডের হাতঘড়ি চুরি হয়েছে। স্বর্ণ ও নগদ টাকাসহ চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে তিনি জানান। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.