
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা মডেল থানা পুলিশের মাদক নির্মূলে সফল অভিযানে এক কেজি গাজা যার আনুমানিক অবৈধ বাজার মূল্য (বিশ হাজার টাকা) উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।সোমবার মধ্য রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এম্পিসির মোড় হতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের সার্ভিক দিকনির্দেশনায় মডেল থানার এসআই চন্দন সরকারের নেতৃত্বে এসআই খন্দকার আল রাজী ও এএসআই তানভীর হাসানের সহযোগিতায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।পরে এসআই চন্দন সরকার আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা মামলা রুজু করেন।এসময় মৃত ছামাদ মিয়ার ছেলে সবুজকে গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা