হোম » সারাদেশ » বগুড়ায় পুকুর থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলেছে!!

বগুড়ায় পুকুর থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলেছে!!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া পুকুর থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম সবুজ খন্দকার (৬০)। তিনি নারায়ণগঞ্জ জেলার দেওয়ানবাগ খন্দকারবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন প্রাইভেটকারচালক।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম ও ব্যক্তির প্যান্টের পকেটে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে তার পরিচয় পাওয়া গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল গ্রামের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!