
রবিউল হাসান লায়ন: আসন্ন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

কর্মীসভার উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আলম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহবুবুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান প্রদীপ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সারওয়ার জাহান মহান, সদস্য ফারুক শোয়েব তালুকদার, আরিফুর রহমান প্রমুখ। কর্মীসভার সঞ্চালনা করেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার