
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে প্রথম শ্রেণীরএক স্কুলছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এঘটনায় দুলাল হোসেন (১৮) নামে এক চা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে তাড়াশ থানার পুলিশ। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত দুলাল বিনোদপুর গ্রামের সবুজ হোসেনের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা।
পুলিশ ও গ্রামবাসীরা জানান, শনিবার সন্ধ্যায় বিনোদপুর গ্রামের ওই শিশু নিজ বাড়ির বাইরের উঠানে খেলা করছিল। এ সময় তাঁরই প্রতিবেশী দুলাল হোসেন চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। পরে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। এ সময় শিশুটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে অন্য প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে তাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, স্কুল ছাত্রকেযৌন নিপীড়নের অভিযোগে দুলাল হোসেন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার