
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মোশারফ হোসেন সুরুজ (৩২) ঢাকা জয়দেবপুরে বাস থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সুরুজ আদমদীঘি উপজেলার পাইকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। এই নিহত সুরুজ কয়েক মাস আগে আদমদীঘির নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার প্রাক্কালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে ছিলেন।
জানা গেছে, সুরুজ কয়েক মাস আগে ঢাকার গাজিপুরে জে.এল ফ্যাশান গার্মেন্টস এ পোশাক কর্মি হিসাবে চাকুরিতে যোগদান করে। ইদানিং তার আচরণে অসঙ্গঁতি লক্ষ করে গার্মেন্টস কর্তৃপক্ষ তাদেও অভিভাবকের কাছে ফোন দিয়ে ঘটনা জানান। পরে গত রোববার তার এক আত্মীয় তাকে নিয়ে বাস যোগে বাড়ি ফেরার পথে বিকেলে বাস থেকে লাফিয়ে পড়ে আহত হলে তাকে জয়দেবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সুরুজ রাতে মারা যায়। পরে সুরুজের ফুফাতো ভাই নাজমুল হক মোবাইল ফোনে জনান, সুরুজ ঐ দিন বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বাস চাপায় আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুরুজের মরদেহ আজ সোমবার আদমদীঘিতে আনা হবে

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য